আপডেট প্রতিনিধি, আগরতলা, ১২ এপ্রিল ৷৷ মন্ত্রীসভার বৈঠকে উদয়পুরের মাতা বাড়িস্থিত ত্রিপুরা সুন্দরি মন্দির ট্রাস্ট গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ট্রাস্টের চেয়ারম্যান হবেন রাজ্যের মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। মন্ত্রীসভার বৈঠক শেষে বৃহস্পতিবার মহাকরণের প্রেস কনফারেন্স হলে সাংবাদিকদের এই তথ্য জানান শিক্ষামন্ত্রী রতন লাল নাথ। তিনি বলেন, ট্রাস্টের সদস্য হিসেবে থাকবেন পর্যটন দপ্তরের মন্ত্রী, রাজস্ব দপ্তরের মন্ত্রী, স্থানীয় বিধায়ক, রাজ্যের মূখ্য সচিব, রাজস্ব দপ্তরের প্রধান সচিব, পর্যটন দপ্তরের সচিব, গোমতী জেলার জেলা শাসক, জেলা বন আধিকারিক এবং মাতাবাড়ি মন্দিরের পুরোহিত। শিক্ষামন্ত্রী জানান, মাতাবাড়িকে ধর্মীয় পর্যটন কেন্দ্র হিসেবে গুরুত্ব দেওয়ার জন্যই এই সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।ত্রিপুরা সুন্দরি মন্দির ট্রাস্ট গঠন করার সিদ্ধান্ত, চেয়ারম্যান হচ্ছেন মূখ্যমন্ত্রী
আপডেট প্রতিনিধি, আগরতলা, ১২ এপ্রিল ৷৷ মন্ত্রীসভার বৈঠকে উদয়পুরের মাতা বাড়িস্থিত ত্রিপুরা সুন্দরি মন্দির ট্রাস্ট গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ট্রাস্টের চেয়ারম্যান হবেন রাজ্যের মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। মন্ত্রীসভার বৈঠক শেষে বৃহস্পতিবার মহাকরণের প্রেস কনফারেন্স হলে সাংবাদিকদের এই তথ্য জানান শিক্ষামন্ত্রী রতন লাল নাথ। তিনি বলেন, ট্রাস্টের সদস্য হিসেবে থাকবেন পর্যটন দপ্তরের মন্ত্রী, রাজস্ব দপ্তরের মন্ত্রী, স্থানীয় বিধায়ক, রাজ্যের মূখ্য সচিব, রাজস্ব দপ্তরের প্রধান সচিব, পর্যটন দপ্তরের সচিব, গোমতী জেলার জেলা শাসক, জেলা বন আধিকারিক এবং মাতাবাড়ি মন্দিরের পুরোহিত। শিক্ষামন্ত্রী জানান, মাতাবাড়িকে ধর্মীয় পর্যটন কেন্দ্র হিসেবে গুরুত্ব দেওয়ার জন্যই এই সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।