আপডেট প্রতিনিধি, আগরতলা, ১২ এপ্রিল ৷৷ মন্ত্রীসভার বৈঠকে রাজ্যে একটি ট্রিপল আই টি (IIIT) স্থাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার মন্ত্রীসভার বৈঠক শেষে মহাকরণের প্রেস কনফারেন্স হলে সাংবাদিকদের এই তথ্য জানান শিক্ষামন্ত্রী রতন লাল নাথ। তিনি জানান, বোধজংনগরে ৫২.০৮ একর জমিতে পিপিপি মডেলের এই ট্রিপল আই টি স্থাপন করা হবে। এতে মোট ব্যয় হবে ১২৮ কোটি টাকা। এর মধ্যে কেন্দ্রীয় সরকার দেবে ৭৩ কোটি ৬০ লক্ষ টাকা। রাজ্য সরকার দেবে ৪৪ কোটি ৮০ লক্ষ টাকা। প্রাইভেট সংস্থা থেকে শেয়ার হিসেবে পাওয়ার কথা ৯ কোটি ৬০ লক্ষ টাকা। এর মধ্যে ও এন জি সি দিয়েছে ২ কোটি ৬৭ লক্ষ টাকা এবং নীপকো দিয়েছে ৫৬ লক্ষ টাকা। শিক্ষামন্ত্রী আরও জানান, বোধজংনগরে ট্রিপল আই টি-র পতিকাঠামো তৈরী হওয়ার সাপেক্ষে চলতি ১০১৮-১৯ অর্থবর্ষের সেসন আগামী জুন-জুলাই মাস থেকেই এন আই টি ক্যাম্পাসে শুরু হবে।রাজ্যে ট্রিপল আই টি স্থাপন করার সিদ্ধান্ত মন্ত্রীসভায়
আপডেট প্রতিনিধি, আগরতলা, ১২ এপ্রিল ৷৷ মন্ত্রীসভার বৈঠকে রাজ্যে একটি ট্রিপল আই টি (IIIT) স্থাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার মন্ত্রীসভার বৈঠক শেষে মহাকরণের প্রেস কনফারেন্স হলে সাংবাদিকদের এই তথ্য জানান শিক্ষামন্ত্রী রতন লাল নাথ। তিনি জানান, বোধজংনগরে ৫২.০৮ একর জমিতে পিপিপি মডেলের এই ট্রিপল আই টি স্থাপন করা হবে। এতে মোট ব্যয় হবে ১২৮ কোটি টাকা। এর মধ্যে কেন্দ্রীয় সরকার দেবে ৭৩ কোটি ৬০ লক্ষ টাকা। রাজ্য সরকার দেবে ৪৪ কোটি ৮০ লক্ষ টাকা। প্রাইভেট সংস্থা থেকে শেয়ার হিসেবে পাওয়ার কথা ৯ কোটি ৬০ লক্ষ টাকা। এর মধ্যে ও এন জি সি দিয়েছে ২ কোটি ৬৭ লক্ষ টাকা এবং নীপকো দিয়েছে ৫৬ লক্ষ টাকা। শিক্ষামন্ত্রী আরও জানান, বোধজংনগরে ট্রিপল আই টি-র পতিকাঠামো তৈরী হওয়ার সাপেক্ষে চলতি ১০১৮-১৯ অর্থবর্ষের সেসন আগামী জুন-জুলাই মাস থেকেই এন আই টি ক্যাম্পাসে শুরু হবে।