স্বজন পোষণ ও মেদ জয়ে যাওয়াই বামফ্রন্টের পরাজয়ের কারণ – বললেন বিজন ধর

cpimআপডেট প্রতিনিধি, আগরতলা, ১২ এপ্রিল ৷৷ ত্রিপুরা বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার দীর্ঘদিন অতিক্রান্ত হবার পর অবশেষে নির্বাচনে বামফ্রন্টের পরাজয়ের কারণ খোঁজে বের করলো সি পি আই (এম) দল। সি পি আই (এম) ত্রিপুরা রাজ্য কমিটির দু’দিনের বৈঠক শেষে বুধবার সন্ধ্যায় এক সাংবাদিক সন্মেলনে একথা জানান সি পি আই (এম) ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক বিজন ধর। তিনি বলেন, স্বজন পোষণ, দুর্নীতি সহ অধিক সময় একনাগাড়ে ক্ষমতায় থাকার সুবাদে মেদ জয়ে যাওয়ায় বামফ্রন্টের পরাজয়ের অন্যতম কারন। তিনি বলেন, এতদিন মানুষ কংগ্রেস ও আঞ্চলিক দলগুলোকে জানত, কিন্তু বিজেপি এবং আর এস এস’র কাজ সম্পর্কে মানুষের ধারণা ছিলো না। তিনি বলেন, রাজ্যব্যাপী সি পি আই (এম) দলের শুদ্ধিকরণ অভিযান চলবে ও যারা কঠিন সময়ে দলের পাশ থেকে সরে দাঁড়িয়েছেন, দল থেকে তাদের সদস্যপদ বাতিল করা হবে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*