আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৬ মে ৷৷ প্লাস্টিকের ব্যবহার গোটা বিশ্বে দিন দিন বেড়েই চলেছে। সেই সাথে বিশ্বজুড়ে বাড়ছে প্লাস্টিকের দূষণ। আর সেই প্লাস্টিকের দূষণ রোধ করতে পথে নামলো রাজ্যের একটি সংস্থা ‘অর্পণ’। শনিবার সকালে আগরতলার উজ্জ্বয়ন্ত প্রাসাদের সামনে থেকে শুরু হয় ‘অর্পণ’-র প্লাস্টিকের ব্যবহার বর্জনের কর্মসূচী। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের বিজ্ঞান দপ্তরের মন্ত্রী সুদীপ রায় বর্মণ, সুরমা বিধানসভা কেন্দ্রের বিধায়ক আশিষ দাস সহ ‘অর্পণ’-র সদস্যরা। শ্রী বর্মণ বলেন, রাজ্যে প্লাস্টিকবিরোধী আইন পাস হয়েছে। তাই রাজ্যে প্লাস্টিক ব্যাগ না আনার জন্য ভারতীয় রেল মন্ত্রককেও বলা হয়েছে। তিনি বলেন, প্লাস্টিকের ব্যবহার রোধ করতে জনসচেতনতা বাড়ানো প্রয়োজন। কর্মসূচির অঙ্গ হিসেবে উপস্থিত সকলেই রাস্তা থেকে প্লাস্টিক বর্জ সংগ্রহ করেন।প্লাস্টিকের ব্যবহার বর্জনে এগিয়ে এল ‘অর্পণ’
আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৬ মে ৷৷ প্লাস্টিকের ব্যবহার গোটা বিশ্বে দিন দিন বেড়েই চলেছে। সেই সাথে বিশ্বজুড়ে বাড়ছে প্লাস্টিকের দূষণ। আর সেই প্লাস্টিকের দূষণ রোধ করতে পথে নামলো রাজ্যের একটি সংস্থা ‘অর্পণ’। শনিবার সকালে আগরতলার উজ্জ্বয়ন্ত প্রাসাদের সামনে থেকে শুরু হয় ‘অর্পণ’-র প্লাস্টিকের ব্যবহার বর্জনের কর্মসূচী। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের বিজ্ঞান দপ্তরের মন্ত্রী সুদীপ রায় বর্মণ, সুরমা বিধানসভা কেন্দ্রের বিধায়ক আশিষ দাস সহ ‘অর্পণ’-র সদস্যরা। শ্রী বর্মণ বলেন, রাজ্যে প্লাস্টিকবিরোধী আইন পাস হয়েছে। তাই রাজ্যে প্লাস্টিক ব্যাগ না আনার জন্য ভারতীয় রেল মন্ত্রককেও বলা হয়েছে। তিনি বলেন, প্লাস্টিকের ব্যবহার রোধ করতে জনসচেতনতা বাড়ানো প্রয়োজন। কর্মসূচির অঙ্গ হিসেবে উপস্থিত সকলেই রাস্তা থেকে প্লাস্টিক বর্জ সংগ্রহ করেন।