বিলোনিয়ায় ৯ম রাষ্ট্রীয় পোষণ মাস–২০২৬-এর শুভ সূচনা, ‘হামারি অঙ্গনওয়াড়ি, হামারি জিম্মেদারি’ বার্তায় মা ও শিশুর পুষ্টি নিয়ে সচেতনতার আহ্বান

বলরাম দেবনাথ, সাব্রুম, ২৫ সেপ্টেম্বর || দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়ার অগ্নিবীণা কমিউনিটি হলে জেলা সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে শুভ সূচনা হলো ৯ম রাষ্ট্রীয় পোষণ মাহ–২০২৬ অভিযানের জেলা-স্তরের কর্মসূচির। শুক্রবার আয়োজিত এই অনুষ্ঠানে মা ও শিশুর পুষ্টি, স্বাস্থ্য এবং সার্বিক বিকাশের বিষয়টি বিশেষ গুরুত্ব পায়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, বিলোনিয়া পৌরসভার পৌরপিতা নিখিল চন্দ্র গোপ, দক্ষিণ জেলা স্বাস্থ্য আধিকারিকসহ জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা।
‘হামারি অঙ্গনওয়াড়ি, হামারি জিম্মেদারি’—এই মূল বার্তাকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে গর্ভবতী মা, প্রসূতি মা ও শিশুদের সঠিক পুষ্টি নিশ্চিত করার বিষয়ে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি পুষ্টিকর খাদ্য গ্রহণ, মাতৃস্বাস্থ্য, শিশুদের পুষ্টি এবং অপুষ্টি প্রতিরোধ নিয়েও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে।
অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির ভূমিকা ও দায়িত্ব সম্পর্কেও জনসচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। সংশ্লিষ্টদের আশা, এই কর্মসূচির মাধ্যমে মা ও শিশুর পুষ্টি ও স্বাস্থ্য বিষয়ে সচেতনতা আরও বৃদ্ধি পাবে এবং সুস্থ মা, সুস্থ শিশু ও পুষ্টিসমৃদ্ধ সমাজ গঠনের লক্ষ্যে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*