আগরতলা পুর নিগমের ‘শারদ সম্মান’ প্রদানের প্রস্তুতি শুরু, বিচারকদের নিয়ে বৈঠক

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৪ সেপ্টেম্বর || দুর্গাপুজোর বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব ও সৃজনশীলতার স্বীকৃতি হিসেবে গত চার বছর ধরে আগরতলা পুর নিগমের উদ্যোগে প্রদান করা হচ্ছে ‘শারদ সম্মান’। এবারও এই সম্মান প্রদানের প্রস্তুতি শুরু হয়েছে। সেই লক্ষ্যে বৃহস্পতিবার আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে বিচারকদের নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে পৌরহিত্য করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। উপস্থিত ছিলেন পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, পুর কমিশনার সাজু ওয়াহিদ-সহ অন্যান্য কর্পোরেটররা।
এদিনের বৈঠকে ‘শারদ সম্মান’-এর বিভিন্ন বিভাগের বিচার ও মূল্যায়ন সংক্রান্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিচারকদের মধ্যে উপস্থিত ছিলেন ‘ত্রিপুরা ভবিষ্যৎ’ পত্রিকার সম্পাদিকা চন্দ্র রায়, শিক্ষক সিদ্ধার্থ শংকর রায়, সংগীত শিল্পী পুষ্পিতা চক্রবর্তী-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
দুর্গাপুজোর মণ্ডপসজ্জা, পরিবেশ ও সামগ্রিক আয়োজনসহ বিভিন্ন ক্ষেত্রে সৃজনশীলতা ও কৃতিত্বের ভিত্তিতে এবারও সেরা পুজো উদ্যোক্তাদের সম্মানিত করার উদ্যোগ নিয়েছে আগরতলা পুর নিগম। এদিনের বৈঠকের মধ্য দিয়ে চলতি বছরের ‘শারদ সম্মান’ প্রদানের প্রাথমিক প্রস্তুতিও শুরু হলো।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*