রাজ্য সরকারের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে নাগরিক সম্বর্ধনা

prsdআপডেট প্রতিনিধি, আগরতলা, ০৭ জুন ৷৷ ত্রিপুরার বিকাশের অপার সম্ভাবনা রয়েছে। ত্রিপুরা উন্নতির শিখরে পৌঁছানোর জন্য তৈরী। দু’দিনের রাজ্য সফরে এসে বৃহস্পতিবার রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত দ্বিতীয় পর্যায়ের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই অভিমত ব্যক্ত করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তিনি বলেন, পর্যটন থেকে ক্রীড়া সব ক্ষেত্রে ত্রিপুরার অভূতপূর্ব অগ্রগতি। বিশেষ করে ক্রীড়াক্ষেত্রে বিশ্ব মানচিত্রে ভারতবর্ষের নাম উজ্জ্বল করছে ত্রিপুরা। তিনি বলেন, পর্যটনের বিকাশের মধ্যে দিয়ে রাজ্যে কর্মসংস্থানের প্রভূত সম্ভাবনা। ত্রিপুরায় যে বনজ সম্পদ আছে তা নিয়ে গর্ব করতে পারে ত্রিপুরা।
এদিন রবীন্দ্র শতবার্ষিকী ভবনে দ্বিতীয় পর্যায়ের অনুষ্ঠানে ত্রিপুরা সরকারের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে নাগরিক সম্বর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দেশের প্রথম মহিলা সবিতা কোবিন্দ, রাজ্যের রাজ্যপাল তথাগত রায়, মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা, মৎস্যমন্ত্রী এন সি দেববর্মা, পরিবহনমন্ত্রী প্রাণজীৎ সিংহ রায়, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা মানিক সরকার প্রমুখ। তাছারাও অনুষ্ঠানে মন্ত্রীসভার অন্যান্য মন্ত্রীগণ, বিধায়কগণ, বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রীগণ উপস্থিত ছহিলেন।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*