আপডেট প্রতিনিধি, সোনামুড়া, ২২ সেপ্টেম্বর || আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার লক্ষ্যে মঙ্গলবার কাঠালিয়া কালিখলা-লেদ্রাবাড়ি এডিসি ভিলেজ এলাকায় বাড়ি বাড়ি জনসংযোগ অভিযান অনুষ্ঠিত হয়।
এদিন দলীয় প্রার্থীদের সমর্থনে কর্মী-সমর্থকদের নিয়ে এলাকার বিভিন্ন বাড়িতে গিয়ে ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ ও মতবিনিময় করেন দলের কর্মীরা। নির্বাচনে বিজেপির মনোনীত প্রার্থীদের পক্ষে ভোট দেওয়ার জন্য ভোটারদের কাছে আবেদন জানানো হয়।
জনসংযোগ কর্মসূচিতে আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনে দলীয় প্রার্থীদের জয় নিশ্চিত করতে কর্মী-সমর্থকদের ঐক্যবদ্ধভাবে মাঠে নামার আহ্বান জানানো হয়। পাশাপাশি এলাকার বিভিন্ন বিষয় নিয়েও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আলোচনা করেন তারা।
