বিশ্ব রক্তদাতা দিবস – জন্মদিনে বাড়িতে রক্তদান শিবিরের আয়োজন করায় বিশেষ সম্মাননা

sudipআপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ জুন ৷৷ গোটা বিশ্বের সাথে রাজ্যেও পালিত হলো বিশ্ব রক্তদাতা দিবস। বৃহস্পতিবার বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষ্যে রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের অধীনে রক্ত সঞ্চালন পরিষদের উদ্যোগে রাজ্যের মূল অনুষ্ঠানটি হয় আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মণ, রামকৃষ্ণ মিশন ও মিশনের আগরতলা শাখার অধ্যক্ষ স্বামী হিতোকামানন্দজী মহারাজ, স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা এল ডার্লং প্রমুখ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, রক্ত দানের মাধ্যমে একজন মানুষের জীবন বাঁচানো সম্ভব। তাই প্রতিটি স্তরের মানুষ যেন রক্তদানে এগিয়ে আসেন। রক্তদানে নজীর সৃষ্টিকারীদের নিয়ে নতুন কমিটি তৈরী করার পরিকল্পনার কথা জানালেন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মণ।
উক্ত অনুষ্ঠানে যেসব ব্যাক্তি জীবনে ৪০ বারের বেশি রক্তদান করেছেন ও যারা নিজের জন্মদিনে বাড়িতে রক্তদান শিবিরের আয়োজন করেছেন তাদের বিশেষ সম্মাননা দেওয়া হয় এ অনুষ্ঠানে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*