বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৩ জুন ৷৷ বগাফা ব্লকের সি ডি পি ও-র নিকট ডেপুটেশন প্রদান করলো প্রতিবন্ধী কল্যান সংঘ। দীর্ঘ দিন ধরে প্রতিবন্ধী হয়েও বিভিন্ন সুযোগ সুবিধাথেকে বঞ্চিত প্রতিবন্ধী লোকজন তাদের বিভিন্ন দাবি দাবা নিয়ে বগাফা সি ডি পি ও-র নিকট ডেপুটেশন প্রদান করেন। বর্তমানে বগাফা ব্লকের সি ডি পি ও ছুটিতে থাকার কারনে এই প্রতিবন্ধীরা তাদের ডেপুটেশন তুলে দেন বগাফা ব্লকের ভারপ্রাপ্ত সি ডি পি ও তথা জোলাইবাড়ী ব্লকের সি ডি পিও সুনিল পাল মহাশয়ের নিকট। বিকলাঙ্গ কল্যান সংঘের প্রতিনিধিরা অনেকক্ষন সি ডি পি ও এর সঙ্গে কথাবার্তা বলেন ও বিকলাঙ্গদের জন্য সরকারী কি কি সুবিধা আছে উনার কাছথেকে অবগত হন। সি ডি পি ও সুনিল পাল উনার দীর্ঘ জীবনের চাকুরির অভিঞ্জতা নিয়ে সকলকে ভালোভাবে বিকলাঙ্গদের কি কি সুযোগ সুবিধা আছে ও এই সকল বিকলাঙ্গদের নিয়ে কিভাবে সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কাজ করা যায় তা তিনি বুঝান। তিনি জানান অনেক বিকলাঙ্গরা যে সকল কাজ করতে পারে তা অনেক সচল বেক্তিও পারেন না। তাই তাদের এই প্রতিভাগুলি প্রকাশের জন্য সরকারি সাহায্যের পাশাপাশি সমাজের সকল অংশের লোকজনকে সাহায্যের হাত বারিয়ে দিতে হবে। ডেপুটেশনে বিকলাঙ্গদের বিভিন্ন দাবি দাবা নিয়ে উনি জানান, যে সকল কাজ উনার এক্তিয়ারে আছে তা তিনি করে দেবেন বাকিগুলি উনার উর্দ্ধতর কতৃপক্ষের নিকট পেশ করবেন। শ্রী পাল এও জানান, বগাফা ব্লকের সি ডি পি ও অফিসে অন্তরভূর্ক ২৪৩ জন বিকলাঙ্গ ভাতা পাচ্ছেন।সি ডি পি ও-র নিকট ডেপুটেশন দিল প্রতিবন্ধী কল্যান সংঘ
বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৩ জুন ৷৷ বগাফা ব্লকের সি ডি পি ও-র নিকট ডেপুটেশন প্রদান করলো প্রতিবন্ধী কল্যান সংঘ। দীর্ঘ দিন ধরে প্রতিবন্ধী হয়েও বিভিন্ন সুযোগ সুবিধাথেকে বঞ্চিত প্রতিবন্ধী লোকজন তাদের বিভিন্ন দাবি দাবা নিয়ে বগাফা সি ডি পি ও-র নিকট ডেপুটেশন প্রদান করেন। বর্তমানে বগাফা ব্লকের সি ডি পি ও ছুটিতে থাকার কারনে এই প্রতিবন্ধীরা তাদের ডেপুটেশন তুলে দেন বগাফা ব্লকের ভারপ্রাপ্ত সি ডি পি ও তথা জোলাইবাড়ী ব্লকের সি ডি পিও সুনিল পাল মহাশয়ের নিকট। বিকলাঙ্গ কল্যান সংঘের প্রতিনিধিরা অনেকক্ষন সি ডি পি ও এর সঙ্গে কথাবার্তা বলেন ও বিকলাঙ্গদের জন্য সরকারী কি কি সুবিধা আছে উনার কাছথেকে অবগত হন। সি ডি পি ও সুনিল পাল উনার দীর্ঘ জীবনের চাকুরির অভিঞ্জতা নিয়ে সকলকে ভালোভাবে বিকলাঙ্গদের কি কি সুযোগ সুবিধা আছে ও এই সকল বিকলাঙ্গদের নিয়ে কিভাবে সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কাজ করা যায় তা তিনি বুঝান। তিনি জানান অনেক বিকলাঙ্গরা যে সকল কাজ করতে পারে তা অনেক সচল বেক্তিও পারেন না। তাই তাদের এই প্রতিভাগুলি প্রকাশের জন্য সরকারি সাহায্যের পাশাপাশি সমাজের সকল অংশের লোকজনকে সাহায্যের হাত বারিয়ে দিতে হবে। ডেপুটেশনে বিকলাঙ্গদের বিভিন্ন দাবি দাবা নিয়ে উনি জানান, যে সকল কাজ উনার এক্তিয়ারে আছে তা তিনি করে দেবেন বাকিগুলি উনার উর্দ্ধতর কতৃপক্ষের নিকট পেশ করবেন। শ্রী পাল এও জানান, বগাফা ব্লকের সি ডি পি ও অফিসে অন্তরভূর্ক ২৪৩ জন বিকলাঙ্গ ভাতা পাচ্ছেন।