সাব্রুমে ‘স্বচ্ছতাই সেবা’ প্রকল্পের আওতায় স্বচ্ছ ভারত অভিযান, শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রীদের উদ্যোগে মেলার মাঠে পরিচ্ছন্নতা অভিযান

নবারুণ চক্রবর্তী, সাব্রুম, ২৩ সেপ্টেম্বর || স্বচ্ছতা ও পরিচ্ছন্নতার বার্তা সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দিতে ‘স্বচ্ছতাই সেবা’ প্রকল্পের আওতায় সাব্রুমে অনুষ্ঠিত হলো স্বচ্ছ ভারত অভিযান। পিএমশ্রী সাব্রুম বালিকা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রীদের উদ্যোগে বুধবার এই পরিচ্ছন্নতা কর্মসূচির আয়োজন করা হয়।
এদিন সাব্রুমের মেলার মাঠে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। মেলার মাঠের বিভিন্ন স্থানে জমে থাকা আবর্জনা পরিষ্কার করার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে পরিচ্ছন্নতা ও পরিবেশ রক্ষার বিষয়ে সচেতনতার বার্তাও তুলে ধরা হয়।
বিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়, পরিচ্ছন্নতা কোনও একদিনের কর্মসূচি নয়; এটি প্রত্যেক নাগরিকের নিয়মিত সামাজিক দায়িত্ব। সেই ভাবনাকে সামনে রেখেই আগামী দিনগুলিতেও সাব্রুম শহরের বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার পরিকল্পনা নেওয়া হয়েছে।
ধাপে ধাপে গোটা সাব্রুম শহরকে আরও পরিষ্কার, পরিচ্ছন্ন ও সুন্দর করে তোলার লক্ষ্যে শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রীরা সক্রিয় ভূমিকা পালন করবেন বলেও বিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।
বিদ্যালয়ের এই উদ্যোগকে ঘিরে এলাকায় ইতিবাচক সাড়া পড়ে। স্বচ্ছ ও সুন্দর সাব্রুম গড়ে তুলতে এমন সামাজিক সচেতনতামূলক কর্মসূচি আগামী দিনেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*