এম আর’কে গুলি করে হত্যা, ১২ ঘন্টার মধ্যে সাফল্য পেল পুলিশ

mrআপডেট প্রতিনিধি, আগরতলা, ২৪ জুন ৷৷ তপ্ত বুলেটের আঘাতে খুন হল এক যুবকের। শনিবার রাতে বিশ্বজিৎ পাল (৩২) নামে এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে রাজধানীর দক্ষিনাঞ্চল মিলনচক্র আদর্শ পল্লী এলাকায় গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। জানা যায়, বিশ্বজিৎ ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার কর্মী ছিল। পেশায় মেডিকেল রিপ্রেজেনটেটিভ ছিল সে। খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার ময়নাতদন্তের জন্য জিবি হাসপাতাল মর্গে পাঠায়।
রবিবার চোখের জলে বিদায় নিল বিশ্বজিৎ।
এদিকে বিশ্বজিৎ পাল হত্যাকাণ্ডের ১২ ঘন্টার মধ্যেই নজির বিহীন সাফল্য পেল পুলিশ। আইজি আইন শৃঙ্খলা কে ভি শ্রীজেস ও ডিআইজি অরিন্দম নাথের নেতৃত্বে পুলিশের বিশেষ টিম ঝটিকা অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের অন্যতম অভিযুক্ত প্রানজিত ভৌমিককে দ্রুত গ্রেপ্তার করে টানা জিজ্ঞাসাবাদ চালায়। অভিযুক্তের দেওয়া তথ্যের ভিত্তিতে আগ্নেয়াস্ত্রের সন্ধানে পুলিশ অভিযান চালায় এলাকার একটি ডোবায়। সেখান থেকে উদ্ধার হয় হত্যাকাণ্ডে ব্যবহৃত নাইন এম এম পিস্তল। ঠিকেদারি কাজের সূত্রেই চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে জানতে পেরেছেন তদন্তকারীরা।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*