সুব্রত দাস, গন্ডাছড়া, ২৬ জুলাই || গোমতী জেলার তীর্থমুখ ঝর্ণা এলাকায় জলাশয়ে ভাসমান অবস্থায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় বাসিন্দারা প্রথমে জলাশয়ে মৃতদেহটি ভাসতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে।
মৃত ব্যক্তির পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি। কী কারণে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে, তা স্পষ্ট নয়। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
