বড়দোয়ালি উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে ‘মন কি বাত’ অনুষ্ঠানে রাজ্যপাল, নেশামুক্ত সমাজ গঠনের আহ্বান

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই || প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনপ্রিয় রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’ উপলক্ষে রবিবার আগরতলা পুরনিগমের ৪০ নম্বর ওয়ার্ডের অন্তর্গত বরদোয়ালি উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রাসেনা নাল্লু রেড্ডি।
অনুষ্ঠানে উপস্থিত ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপাল নেশামুক্ত সমাজ গঠনে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই তরুণ-তরুণীদের মাদকসহ সব ধরনের নেশা থেকে দূরে থেকে শিক্ষা, মানবিক মূল্যবোধ এবং গঠনমূলক কর্মকাণ্ডে নিজেদের নিয়োজিত করতে হবে।
রাজ্যপাল আরও বলেন, “ঘর থেকেই সমাজের সৃষ্টি হয়, আর সমাজ থেকেই রাষ্ট্র গড়ে ওঠে। তাই একটি সুস্থ ও আদর্শ সমাজ গঠনে মা-বাবার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবারের সঠিক শিক্ষা ও মূল্যবোধই সন্তানদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সাহায্য করে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৪০ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর সম্পা সরকার চৌধুরী, শিক্ষা দপ্তরের বিভিন্ন আধিকারিক, সমগ্র শিক্ষা-র কর্মকর্তা নিপুন ত্রিপুরা-সহ অন্যান্য শিক্ষা বিভাগের আধিকারিকরা। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে নৈতিক মূল্যবোধ, সামাজিক দায়িত্ববোধ এবং নেশামুক্ত জীবন গঠনের বার্তা তুলে ধরা হয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*