ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন কর্তৃক সহকারী অধ্যাপক হিসেবে নিযুক্ত হওয়ায় কৃতি শিক্ষক ড. প্রসেনজিৎ ঘোষকে ‘জ্বালামুখী’ সাহিত্য পত্রিকার পক্ষ থেকে সংবর্ধনা জ্ঞাপন

গোপল সিং, খোয়াই, ২৬ জুলাই || অমরপুরের কৃতি সন্তান তথা বিশিষ্ট শিক্ষক ড. প্রসেনজিৎ ঘোষ ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন কর্তৃক সহকারী অধ্যাপক হিসেবে নিযুক্ত হওয়ায় তাঁকে সম্মানিত করতে এক বর্ণাঢ্য ও আড়ম্বরপূর্ণ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘জ্বালামুখী’ সাহিত্য পত্রিকার সম্পাদক সুবীর সেন ঘোষের ব্যক্তিগত উদ্যোগে আয়োজিত এই বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতির আসন অলংকৃত করেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত প্রাক্তন শিক্ষক পরিমল চন্দ্র দাস এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অমরপুর গ্রাম পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারপারসন শঙ্করানন্দ সাহা। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন শিক্ষক বিজয় কৃষ্ণ সাহা, রমা দাস, জোলি সাহা সহ এলাকার আরও বেশ কয়েকজন শিক্ষক এবং বিশিষ্ট বুদ্ধিজীবী মহল। অনুষ্ঠানের শুরুতে ড. প্রসেনজিৎ ঘোষকে উত্তরীয় পরিয়ে বিশেষ সম্মাননা জানান ‘জ্বালামুখী’ সাহিত্য পত্রিকার সম্পাদক সুবীর সেন ঘোষের সহধর্মিনী অরুনা দেব ঘোষ। এরপর শুভেচ্ছা সংবর্ধনা স্মারক হিসেবে ড. ঘোষের হাতে একটি চমৎকার ফটো ফ্রেমিং তুলে দেওয়া হয় এবং তাঁর আগামী দিনের কর্মজীবন ও উজ্জ্বল ভবিষ্যতের কামনা করা হয়। সমগ্র অনুষ্ঠানটি অত্যন্ত সুচারুভাবে ও সফলতার সাথে পরিচালনা করেন বিশিষ্ট কবি তথা বাচিক শিল্পী অর্পিতা বৈদ্য দেবনাথ। অমরপুরের এক কৃতি সন্তানের এমন সাফল্যে এবং সাহিত্য পত্রিকার এই অনন্য উদ্যোগে গোটা এলাকায় আনন্দের আবহ তৈরি হয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*