স্বচ্ছ ভারত অভিযানে কাকুলিয় ফরেষ্ট রেঞ্জ

sbবিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৬ জুন ৷৷ কাকুলিয় ফরেষ্ট রেঞ্জের উদ্দ্যোগে অনুষ্ঠিত হয় স্বচ্ছ ভারত অভিযান। মঙ্গলবার সকাল ৭ টায় শান্তির বাজার মহকুমা অন্তর্গত জোলাইবাড়ী থেকে দেবদারু রোড সাইডে বন দপ্তরের রোড সাইড প্লেন্টেশনের আগাছা গুলি পরিষ্কার পরিছন্ন করা হয়। অধিকাংশ জায়গায় বনদপ্তরের উদ্দ্যোগে রোড সাইড প্লেন্টেশনের গাছগুলি লাগিয়ে পরবর্তী সময় আর যত্ন নেওয়া হয়নি। তাই কাকুলিয়া ফরেষ্ট রেঞ্জের উদ্দ্যোগে এই গাছ গুলিকে টিকিয়ে রাখার জন্য রাস্তার দু পাশে আগাছাগুলি পরিষ্কার করা হয়। বনদপ্তরের এই উদ্দ্যোগকে সাফল্যমন্ডিত করার লক্ষ্যে সাহায্যের হাত বাড়িয়েদেন জোলাইবাড়ী ব্লকের বিডিও সুভাষ দত্ত, জোলাইবাড়ী ব্লকের বি এস সি চেয়ারম্যান অংকীয় মগ চৌঁধুরী ও এলাকার শুভবুদ্ধী সম্পন্ন লোকজন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনদপ্তরের শান্তির বাজার মহকুমার এস ডি এফ ও সুমন মল্ল, কাকুলিয়া ফরেষ্ট রেঞ্জার শুভঙ্কর বিশ্বাস প্রমুখ। বি ডি ও সুভাস দত্ত মানবজীবনে গাছের গুরুত্ব কতটুকু তার তাৎপর্য বেক্ষ্যা করেন ও এই সকল কাজে সমাজের সকল অংশের লোকজনযেন সাহায্যের হাত বারিয়েদেন এই আশাবেক্ত করেন।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*