দুঃসময়ে পাশে দাঁড়ানোর বার্তা দিলেন প্রকাশ ও সীতারাম

cpmআপডেট প্রতিনিধি, আগরতলা, ২৬ আগষ্ট ৷৷ দু’দিনের সফরে রাজ্যে আসেন সি পি আই (এম)-র সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি এবং সি পি আই (এম)-র পলিটব্যুরোর সদস্য প্রকাশ কারাত। রাজ্যে বিজেপিকে রুখতে রণকৌশল চূড়ান্ত করতেই সি পি আই (এম)পার্টির তিন শীর্ষ নেতা তথা সীতারাম ইয়েচুরি, প্রকাশ কারাত ও মানিক সরকার দীর্ঘ বৈঠক করেন। তাছাড়া বৈঠকে দলের বিপর্যয় নিয়েও পর্যালোচনা করা হয়। বৈঠকে আপাতত কেরালায় পার্টির পাশে দাঁড়াবে গোটা সি পি আই (এম) পার্টি। ত্রিপুরা থেকে আগামী ৩১ তারিখ পর্যন্ত পাঠানো হবে অর্থ সাহায্য। ইতিমধ্যে ত্রিপুরা সরকার এক কোটি আর্থিক সাহায্যও দিয়েছে কেরালা সরকারকে। ত্রাণ সংগ্রহের নামে রাস্তায় হেঁটেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। রাজ্যে সি পি আই (এম)-র এই দুঃসময়ে রাজ্যের প্রাক্তন মূখ্যমন্ত্রী মানিক সরকারের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন সি পি আই (এম)-র সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি এবং সি পি আই (এম)-র পলিটব্যুরোর সদস্য প্রকাশ কারাত।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*