শিক্ষিকার বিরুদ্ধে থানায় মামলা

sbবিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৮ নভেম্বর ৷৷ গাড়ি দিয়ে যাওয়ার সময় এক শিক্ষিকার গায়ে হাত লাগার অপরাধে গাড়ির মধ্যেই ঐ শিক্ষিকার হাতে মার খেতে হল শান্তিরবাজার ডিগ্রি কলেজের এক ছাত্রকে। জানা যায়, বৃহস্পতিবার সকালে শান্তিরবাজার এলাকার শান্তিরবাজার ডিগ্রি কলেজের একটি ছাত্র এবং ঐ এলাকারই বুড়াতলী গারডাং উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষিকা একটি গাড়িতে উঠে। ভুলবশত ঐ শিক্ষিকার গায়ে ছাত্রটির হাত লেগে যায়। শিক্ষিকা অভিযোগ করলে ছাত্রটি সাথে সাথে হাত সড়িয়ে নেয়। তার কিছুক্ষন পর শিক্ষিকা ঐ ছাত্রটিকে চড় মারে। এই অভিযোগ জানিয়ে এদিন শান্তিরবাজার থানায় একটি মামলা করে এ বি ভি পি ছাত্র সংগঠন এবং শিক্ষিকার শাস্তির দাবী জানায় তারা।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*