আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ ডিসেম্বর ৷৷ সাব্রুমের বৈষ্ণবপুরের টিলারবাড়ির পর এবার আগরতলা-সাব্রুম জাতীয় সড়কের জলেফা শঙ্কর মঠ সংলগ্ন এলাকায় ফের দেখা গেল সেই আগ্নেয়গিরির আগুন। শুক্রবার দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুম মহকুমার জলিফা গ্রামে সকাল থেকে মাটি ফুঁড়ে আগুন-গ্যাস ও সাদা রঙের কাঁদার মতো পদার্থ বের হতে থাকে। ঘটনার খবর পেয়ে পুলিশ ও অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। সাব্রুমের বৈষ্ণবপুরের টিলারবাড়ির পর জলেফা শঙ্কর মঠ সংলগ্ন এলাকায় ফের এমন ঘটনা ঘটায় সাব্রুমবাসীর মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। উল্লেখ্য, কিছুদিন আগে সাব্রুমের বৈষ্ঞবপুর এলাকা থেকেও এভাবে মাটি ফুঁড়ে আগুন, ধোঁয়া ও কাঁদা বেরিয়ে এসেছিল। দুশ্চিন্তায় এলাকার লোকজন।