বিজেপি’র জন জমায়েত অনুষ্ঠিত শান্তিরবাজারে

bjpবিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৫ ডিসেম্বর ৷৷ ভারতীয় জনতাপার্টির উদ্দ্যোগে অনুষ্ঠিত হয় এক জন জমায়েত। মঙ্গলবার বিকেলে শান্তিরবাজার সমর চৌধুরি স্মৃতি মার্কেটে এই জন জমায়েতের আয়োজন করা হয়। এই জমায়েতের মূল লক্ষ্য আসন্ন পুরপরিষদ উপনির্বাচনে শান্তিরবাজার পৌর এলাকার সামগ্রীক উন্নয়ের লক্ষ্যে সবকা সাথ সবকা বিকাশ এর লক্ষ্যে পুর এলাকার ৩, ৫, ৬, ৯, ১০নং ওয়ার্ডের প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করা। এই জমায়েতে শান্তিরবাজার পুর পরিষদের উপনির্বাচনে ১৩টি ওয়ার্ডের প্রার্থী সহ ১৩টি ওয়ার্ডের বিজেপি সমর্থীত কর্মীরা অংশগ্রহন করেন। জন জমায়েতের প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বিজেপি’র রাজ্য সাধারন সম্পাদীকা প্রতিমা ভৌমিক। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক প্রমোদ রিয়াং, বিজেপি’র দক্ষিন জেলার সভাপতি বিভিষন দাস, শান্তিরবাজার মন্ডল সভাপতি প্রদীপ দাস, বগাফা ব্লকের বি এস সি চেয়ারম্যান তথা প্রাক্তন ডেপুটি স্পীকার গৌরিশঙ্কর রিয়াং প্রমুখ। এই জমায়েতে বক্তব্য রাখতেগিয়ে বিধায়ক জানান, আগামী তিন বছরের মধ্যে শান্তিরবাজারের অধিকাংশ উন্নয়ন করা হবে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*