ক্রিকেটপ্রেমীদের জন্য রাজ্যে প্রথম ‘ফান হোলিক ছোকরে’র ‘ক্রিকেট বিশ্বকাপ এন্থেম’

DCIM100MEDIADJI_0027.JPGআপডেট প্রতিনিধি, আগরতলা, ২৮ এপ্রিল ৷৷ “ক্রিকেট ইজ লাভ, ক্রিকেট ইন ব্লাড,
দ্যিজ ম্যাসেজ ফর আওয়ার ওয়ার্ল্ড, ও অও অও ও….”
 
গানটা কি খুব পরিচিত মনে হচ্ছে? ভাবছেন কোথায় যেন শুনেছি। কেন, ইউটিউবে! আরে এটা যে ক্রিকেট বিশ্বকাপ-২০১৯ এর জন্য ‘ক্রিকেট বিশ্বকাপ এন্থেম’। ছোট্ট এই ত্রিপুরা রাজ্যের গোমতী জেলার উদয়পুরের একটি স্যোশাল মিডিয়া সংস্থা ‘ফান হোলিক ছোকরে’ (FunHolic Chokrey) ক্রিকেটপ্রেমীদের জন্য নিয়ে আসছে “The Cricket World Cup Anthem-2019″। গত ২৩শে এপ্রিল থেকে গানটির টিজার দেখা যাচ্ছে ইউটিউবে। ইতিমধ্যেই দারুণ জনপ্রিয়তা পেয়েছে মিউজিক ভিডিটির টিজারটি। ত্রিপুরা রাজ্যের বুকে এই প্রথম ক্রিকেট নিয়ে কোনো গান তৈরি হচ্ছে। জানা যায়, আগামী কিছু দিনের মধ্যেই ক্রিকেট দুনিয়ার সবচেয়ে বড় আসর ‘ক্রিকেট বিশ্বকাপ-২০১৯’ নিয়ে ইউটিউবে ‘ফান হোলিক ছোকরে’ এর পেজে সম্পূর্ণ মিউজিক ভিডিওটি প্রকাশ পেতে চলেছে। এই গানটিতে রাজ্যের তরুণ কন্ঠশিল্পী তাপস ধর, পার্থ প্রতিম সাহা, কৃষান দাস, অম্লান দেবনাথ ও সিদ্ধান্ত সাহা মোট ৫ জন কন্ঠ দিয়েছেন। সঙ্গীত পরিচালনা করেছেন তাপস ধর। গানটি লিখেছেন সৈকত সরকার। ‘ফান হোলিক ছোকরে’ সংস্থার তরফে “নিউজ আপডেট অব ত্রিপুরা ডট কম” প্রতিনিধিকে জানানো হয় মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন জয় দেব, অঙ্কিতা দেবনাথ, কোয়েল মজুমদার, রজত দে, নবারুণ চক্রবর্তী, বিপ্লব দেবনাথ, সাগর দেবনাথ, শান্তু সরকার এবং অনির্বাণ ভৌমিক।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*