বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৯ এপ্রিল ৷৷ অতিরিক্ত যাত্রী পরিবহন করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়লো একটি যাত্রীবাহী অটো। সোমবার সকাল আনুমানিক ১১টা ৩০মিনিট নাগাদ শান্তিরবাজার মহকুমার অন্তর্গত রাধাকিশোরগঞ্জ এলাকায় এই ঘটনাটি ঘটে। জানা যায়, টি আর ০৩ এ ৩৬০৭ নাম্বারের একটি যাত্রীবাহী অটো ৬ জন মহিলা যাত্রী নিয়ে রাধাকিশোর গঞ্জ এলাকা থেকে শান্তিরবাজারের উদ্দেশ্যে রওয়ানা দিলে কিছুদূর যাওয়ার পর অটো চালক আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। যার ফলে অটোটি রাস্তা থেকে একটি গভীর জঙ্গলে গিয়ে পরে। দুর্ঘটনার ফলে অটোতে থাকা যাত্রীরা অল্প বিস্তার আহত হয়। দুর্ঘটনার খবর পেয়ে এলাকার লোকজন অটো চালক এবং যাত্রীদের উদ্ধার করে শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে অটো চালক সহ ৬ জন মহিলা যাত্রীদের শান্তিরবাজার জেলা হাসপাতালে চিকিৎসা চলছে।অতিরিক্ত যাত্রী পরিবহন করতে গিয়ে দুর্ঘটনার কবলে যাত্রীবাহী অটো
বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৯ এপ্রিল ৷৷ অতিরিক্ত যাত্রী পরিবহন করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়লো একটি যাত্রীবাহী অটো। সোমবার সকাল আনুমানিক ১১টা ৩০মিনিট নাগাদ শান্তিরবাজার মহকুমার অন্তর্গত রাধাকিশোরগঞ্জ এলাকায় এই ঘটনাটি ঘটে। জানা যায়, টি আর ০৩ এ ৩৬০৭ নাম্বারের একটি যাত্রীবাহী অটো ৬ জন মহিলা যাত্রী নিয়ে রাধাকিশোর গঞ্জ এলাকা থেকে শান্তিরবাজারের উদ্দেশ্যে রওয়ানা দিলে কিছুদূর যাওয়ার পর অটো চালক আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। যার ফলে অটোটি রাস্তা থেকে একটি গভীর জঙ্গলে গিয়ে পরে। দুর্ঘটনার ফলে অটোতে থাকা যাত্রীরা অল্প বিস্তার আহত হয়। দুর্ঘটনার খবর পেয়ে এলাকার লোকজন অটো চালক এবং যাত্রীদের উদ্ধার করে শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে অটো চালক সহ ৬ জন মহিলা যাত্রীদের শান্তিরবাজার জেলা হাসপাতালে চিকিৎসা চলছে।