আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল ৷৷ পুলিশকে ঘুষি মেরে পালিয়ে গেল রিমান্ডে থাকা এক চোর। ঘটনা সোমবার ভোর সকালে আমবাসা থানায়। জানা যায়, চোরের নাম অলেন দেববর্মা। বাড়ি আম্বাসাএ জগন্নাথপুরে। পিতার নাম প্রদীপ দেববর্মা। জানা যায়, ১৬/১৯ মামলা নম্বরের ভারতীয় দণ্ডবিধির ৩৮০ ধারায় চুরির মামলায় আদালতের নির্দেশে ৩ দিনের পুলিশ রিমান্ডে ছিল অলেন দেববর্মা। জানা যায়, এদিন ভর সকালে অলেন শৌচাগারে যাবে বলে লকআপ থেকে বের করলে পুলিশকে ঘুষি মেরে পালিয়ে যায় এই চোর। এই ঘটনার জেরে উত্তপ্ত আমবাসা থানা এলাকায়।পুলিশকে ঘুষি মেরে থানার লকআপ থেকে পালালো চোর
আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল ৷৷ পুলিশকে ঘুষি মেরে পালিয়ে গেল রিমান্ডে থাকা এক চোর। ঘটনা সোমবার ভোর সকালে আমবাসা থানায়। জানা যায়, চোরের নাম অলেন দেববর্মা। বাড়ি আম্বাসাএ জগন্নাথপুরে। পিতার নাম প্রদীপ দেববর্মা। জানা যায়, ১৬/১৯ মামলা নম্বরের ভারতীয় দণ্ডবিধির ৩৮০ ধারায় চুরির মামলায় আদালতের নির্দেশে ৩ দিনের পুলিশ রিমান্ডে ছিল অলেন দেববর্মা। জানা যায়, এদিন ভর সকালে অলেন শৌচাগারে যাবে বলে লকআপ থেকে বের করলে পুলিশকে ঘুষি মেরে পালিয়ে যায় এই চোর। এই ঘটনার জেরে উত্তপ্ত আমবাসা থানা এলাকায়।