গোপাল সিং, খোয়াই, ০১ মে ৷৷ বড় ধরনের কলঙ্কের হাত থেকে রক্ষা পেলো খোয়াই থানা। খোয়াই থানার লকআপে ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে এক অভিযুক্ত। জানা যায়, রুপেশ সিং (২১) নামে এক ব্যাক্তিকে পানিসাগর এলাকা থেকে চুরির দায়ে গ্রেপ্তার করা হয়। জানা যায়, মঙ্গলবার সকালে নিজের পরনের গেঞ্জি ছিরে আচমকাই সে থানার লকআপে ফাঁসিতে আত্মহত্যার করার চেষ্টা করে। খোয়াই থানার কর্তব্যরত কর্মীরা ঘটনা প্রত্যক্ষ করে সঙ্গে সঙ্গে রুপেশ সিংকে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে জিবি হাসপাতালে রেফার করা হয় বলে জানা গেছে। বর্তমানে সে জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।থানার লকআপে ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা এক অভিযুক্তের
গোপাল সিং, খোয়াই, ০১ মে ৷৷ বড় ধরনের কলঙ্কের হাত থেকে রক্ষা পেলো খোয়াই থানা। খোয়াই থানার লকআপে ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে এক অভিযুক্ত। জানা যায়, রুপেশ সিং (২১) নামে এক ব্যাক্তিকে পানিসাগর এলাকা থেকে চুরির দায়ে গ্রেপ্তার করা হয়। জানা যায়, মঙ্গলবার সকালে নিজের পরনের গেঞ্জি ছিরে আচমকাই সে থানার লকআপে ফাঁসিতে আত্মহত্যার করার চেষ্টা করে। খোয়াই থানার কর্তব্যরত কর্মীরা ঘটনা প্রত্যক্ষ করে সঙ্গে সঙ্গে রুপেশ সিংকে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে জিবি হাসপাতালে রেফার করা হয় বলে জানা গেছে। বর্তমানে সে জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।