জুয়ার আসরে হানা, পুলিশ এবং জনতার মধ্যে খণ্ডযুদ্ধ

tmসাগর দেব, তেলিয়ামুড়া, ০১ মে ৷৷ মঙ্গলবার দুপুরে গোপন খবরের ভিত্তিতে পুলিশ তেলিয়ামুড়া থানাধীন জারুইলংবাড়ি এলাকায় একটি জুয়ার আসরে হানা দেয়। পুলিশি হানায় আসর থেকে বেশ কিছু নেশা সামগ্রী বাজেয়াপ্ত করে পুলিশ। পাশাপাশি ঘটনাস্থল থেকে পুলিস একটি বাইক উদ্ধার করেছে। জানা যায়, জুয়ার আসরে হানা দিয়ে নেশা সামগ্রী বাজেয়াপ্ত করার সময় পুলিশ এবং জনতার মধ্যে খণ্ডযুদ্ধ বাধে। উভয়ের মধ্যে শুরু হয় কথা কাটাকাটি। তবে পুলিশ জুয়ারিদের আটক করতে পারেনি বলে জানা যায়।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*