অপহৃতা নাবালিকাকে উদ্ধার

lkhiugবিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০২ মে ৷৷ অপহৃতা নাবালিকাকে উদ্ধার করলো জোলাইবাড়ী ফাঁড়ী থানার পুলিশ। ঘটনার বিবরনে জানা যায়, গত ১৯শে এপ্রিল ২০১৯ তারিখে শান্তিরবাজার মহকুমার অন্তর্গত জোলাইবাড়ীর নারায়ন পাল পাড়ার বাসিন্দা গৌতম দেবনাথ উনার ১৬ বছরের নাবালিকা মেয়ের নিখোজ সংক্রান্ত জোলাইবাড়ী ফাঁড়ী থানায় একটি মামলা দায়ের করেন। নিখোজ সংক্রান্ত মামলা হাতে নিয়ে তদন্তে নামে জোলাইবাড়ী ফাঁড়ী থানার পুলিশ। এর মধ্যে গোপন খবরের ভিত্তিতে বুধবার রাত্র ১২ ঘটিকায় জোলাইবাড়ী ফাঁড়ী থানার ওসি গৌতম জমাতিয়ার নেতৃত্বে আমবাসা পূর্বনালী ছড়া সোনারাম কোবরা পাড়া থেকে নাবালিকাকে উদ্ধার করা হয়। বৃহস্পতিবার সকালে নাবালিকা সংবাদ মাধ্যমের সন্মুখিন হয়ে জানান, শান্তির বাজার মহকুমার অন্তর্গত লাউগাং এর বাসিন্দা বিমল দেবনাথের ছেলে মিঠু দেবনাথ (৩২) ধমক দিয়ে জোর পূর্বক পালিয়ে নিয়ে গিয়ে উদয়পুর মাতারবাড়ীতে নাবালিকাকে বিবাহ করেন। পরবর্তী সময় ঐ নাবালিকা জানতে পারে মিঠু দেবনাথ পূর্বেই বিবাহিত। মিঠু দেবনাথের সহধর্মীনির পাশাপাশি একটি কন্যা সন্তান রয়েছে বলে জানা যায়। নাবালিকাকে উদ্ধারের পর সংবাদ মাধ্যমের সন্মুখিন হয়ে জোলাইবাড়ী ফাঁড়ী থানার ওসি গৌতম জমাতিয়া ঘটনার বিবরন তুলে ধরেন। তিনি জানান, নাবালিকাকে উদ্ধারের সময় মিঠু দেবনাথ ঘটনাস্থল থেকে পালিয়ে পায়। তিনি জানান, খুব শিঘ্রই অভিযুক্ত আসামীকে আটক করা হবে। ঘটনার তদন্ত চলছে বলে জানান ওসি গৌতম জমাতিয়া।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*