
আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৩ মে ৷৷ পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের রিটার্নিং অফিসার সন্দীপ মাহাত্মেকে নির্বাচনের সব ধরণের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। বৃহস্পতিবার সকালে নির্বাচন কমিশন থেকে জারি করা এক বিবৃতিতে বলা হয়, সন্দীপ মাহাত্মেকে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের রিটার্নিং অফিসারের দায়িত্ব থেকে অপসারিত করা হয়। পাশাপাশি নির্বাচনের সব ধরণের দায়িত্ব থেকে অপসারিত করা হয়। জানা যায়, পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের রিটার্নিং অফিসার করা হয়েছে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের রিটার্নিং অফিসার বিকাশ সিংকে।
