বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৫ জুন ৷৷ ১২ চাকার লরির সাথে মুখোমুখি সংঘর্ষের থেকে অল্পের জন্য রক্ষা পেলো এক বাইক আরোহী। মঙ্গলবার দক্ষিণ ত্রিপুরার বিলোনীয়া মহকুমার কলাবাড়ীয়া এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। জানা যায়, বাইখোরা থানার কনষ্টেবল সুব্রত পাল টি আর ০৮ এ ৭০৮৩ নম্বরের বাইকে করে বাইখোরা থানা থেকে বিলোনীয়া আদালতে যাওয়ার সময় উওর কলাবাড়িয়া আসা মাত্রই বিলোনীয়ার দিক থেকে আসা এন এল ০১ এল ৪৭২০ নম্বরের একটি লরির সাথে দুর্ঘটনার কবলে পড়েন। জানা যায়, চালকের অসাবধানতার কারণে গাড়িটি নিয়ন্ত্রন হারিয়ে উল্টো দিকে চলে যায়। ঠিক তখনি কনষ্টেবল সুব্রত পাল তার বাইক নিয়ে লরির মুখোমুখি চলে আসে। সঙ্গে সঙ্গে সুব্রত পাল তাঁর প্রান বাঁচাতে গিয়ে রাস্তার পাসে ছোট একটি ড্রেইনে পড়ে যায়। জানা যায়, স্থানীয় লোকজন তাকে ড্রেইন থেকে উদ্ধার করে। এই ঘটনায় কনষ্টেবল সুব্রত পাল অল্প বিস্তর আহত হয়েছেন। ঘটনার খবর পেয়ে বিলোনীয়া থানার পুলিশ এসে লরি সহ লরির চালককে থানায় নিয়ে যায়।দুর্ঘটনার কবলে বাইখোরা থানার কনষ্টেবল, অল্পতে রক্ষা
বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৫ জুন ৷৷ ১২ চাকার লরির সাথে মুখোমুখি সংঘর্ষের থেকে অল্পের জন্য রক্ষা পেলো এক বাইক আরোহী। মঙ্গলবার দক্ষিণ ত্রিপুরার বিলোনীয়া মহকুমার কলাবাড়ীয়া এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। জানা যায়, বাইখোরা থানার কনষ্টেবল সুব্রত পাল টি আর ০৮ এ ৭০৮৩ নম্বরের বাইকে করে বাইখোরা থানা থেকে বিলোনীয়া আদালতে যাওয়ার সময় উওর কলাবাড়িয়া আসা মাত্রই বিলোনীয়ার দিক থেকে আসা এন এল ০১ এল ৪৭২০ নম্বরের একটি লরির সাথে দুর্ঘটনার কবলে পড়েন। জানা যায়, চালকের অসাবধানতার কারণে গাড়িটি নিয়ন্ত্রন হারিয়ে উল্টো দিকে চলে যায়। ঠিক তখনি কনষ্টেবল সুব্রত পাল তার বাইক নিয়ে লরির মুখোমুখি চলে আসে। সঙ্গে সঙ্গে সুব্রত পাল তাঁর প্রান বাঁচাতে গিয়ে রাস্তার পাসে ছোট একটি ড্রেইনে পড়ে যায়। জানা যায়, স্থানীয় লোকজন তাকে ড্রেইন থেকে উদ্ধার করে। এই ঘটনায় কনষ্টেবল সুব্রত পাল অল্প বিস্তর আহত হয়েছেন। ঘটনার খবর পেয়ে বিলোনীয়া থানার পুলিশ এসে লরি সহ লরির চালককে থানায় নিয়ে যায়।