আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৮ জুন ৷৷ রাজ্যে ত্রি-স্তর পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার পরের দিনই প্রথম দফায় ৩৪০১ জন প্রার্থীর নাম ঘোষণা করলো শাসক দল বিজেপি। বৃহস্পতিবার ত্রিপুরা প্রদেশ বিজেপি কার্যালয় আহুত এক সাংবাদিক সন্মেলনে মন্ত্রী রতনলাল নাথ ৬১১১টি গ্রাম পঞ্চায়েত আসনের মধ্যে ৩৪০১ জন প্রার্থীর নাম ঘোষণা করেছেন। পাশাপাশি জেলা পরিষদেরর ১১৬টি আসনের মধ্যে ৩০ জন এবং পঞ্চায়েত সমিতির ৪১৯নটি আসনের মধ্যে ৮৯টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। তিনি জানান, ম পঞ্চায়েত, জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতির সবকটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে বিজেপি।ত্রি-স্তর পঞ্চায়েত নির্বাচন – প্রথম দফায় ৩৪০১ জন প্রার্থীর নাম ঘোষণা বিজেপি’র
আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৮ জুন ৷৷ রাজ্যে ত্রি-স্তর পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার পরের দিনই প্রথম দফায় ৩৪০১ জন প্রার্থীর নাম ঘোষণা করলো শাসক দল বিজেপি। বৃহস্পতিবার ত্রিপুরা প্রদেশ বিজেপি কার্যালয় আহুত এক সাংবাদিক সন্মেলনে মন্ত্রী রতনলাল নাথ ৬১১১টি গ্রাম পঞ্চায়েত আসনের মধ্যে ৩৪০১ জন প্রার্থীর নাম ঘোষণা করেছেন। পাশাপাশি জেলা পরিষদেরর ১১৬টি আসনের মধ্যে ৩০ জন এবং পঞ্চায়েত সমিতির ৪১৯নটি আসনের মধ্যে ৮৯টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। তিনি জানান, ম পঞ্চায়েত, জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতির সবকটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে বিজেপি।