আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৮ জুন ৷৷ উজবেকিস্তানে আয়োজিত চতুর্থ এশিয়ান স্কুল দাবা চ্যাম্পিয়ানশিপে স্বর্ণসহ দু’টি পদক পেলো রাজ্যের খুদে দাবাড়ু আর্সিয়া দাস (৯)। বৃহস্পতিবার ক্লাসিক্যাল টুর্নামেন্টের নবম রাউন্ডে উজবেকিস্তানের দাবাড়ুকে হারিয়ে ব্রোঞ্জ পদক জেতে আর্সিয়া। এদিন রাতেই ব্লিটজ টুর্নামেন্টের সাত রাউন্ডে ৫ পয়েন্ট নিয়ে স্বর্ণপদক জিতেছে আর্সিয়া। জানা যায়, আর্সিয়ার বাবা পূর্ণেন্দু দাস বি এস এন এল’র একজন ইঞ্জিনিয়ার। আর্সিয়ার সঙ্গে উজবেকিস্তানে তার মা ও কোচ রয়েছেন। আর্সিয়া এই সাফল্যে এক ট্যুইট বার্তায় আর্সিয়াকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।উজবেকিস্তানে স্বর্ণসহ দু’টি পদক জিতলো রাজ্যের খুদে দাবাড়ু আর্সিয়া
আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৮ জুন ৷৷ উজবেকিস্তানে আয়োজিত চতুর্থ এশিয়ান স্কুল দাবা চ্যাম্পিয়ানশিপে স্বর্ণসহ দু’টি পদক পেলো রাজ্যের খুদে দাবাড়ু আর্সিয়া দাস (৯)। বৃহস্পতিবার ক্লাসিক্যাল টুর্নামেন্টের নবম রাউন্ডে উজবেকিস্তানের দাবাড়ুকে হারিয়ে ব্রোঞ্জ পদক জেতে আর্সিয়া। এদিন রাতেই ব্লিটজ টুর্নামেন্টের সাত রাউন্ডে ৫ পয়েন্ট নিয়ে স্বর্ণপদক জিতেছে আর্সিয়া। জানা যায়, আর্সিয়ার বাবা পূর্ণেন্দু দাস বি এস এন এল’র একজন ইঞ্জিনিয়ার। আর্সিয়ার সঙ্গে উজবেকিস্তানে তার মা ও কোচ রয়েছেন। আর্সিয়া এই সাফল্যে এক ট্যুইট বার্তায় আর্সিয়াকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।
