মেগা রক্তদান শিবিরে মুখ্যমন্ত্রী

cmআপডেট প্রতিনিধি, আগরতলা, ২৯ জুন ৷৷ উমাকান্ত একাডেমী ইংরেজী মাধ্যম বিদ্যালয়ে মেগা রক্তদান শিবিরের উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। শনিবার বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং এস এম সি’র যৌথ উদ্যোগে আয়োজিত এই মেগা রক্তদান শিবিরে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক আশিস সাহা সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও অবিভাবক। এদিন মুখ্যমন্ত্রী বলেন, বিদ্যালয়ে শিক্ষার জন্য পরিকাঠামো ও শিক্ষক-শিক্ষিকার প্রয়োজন আছে। তবে এর সঙ্গে সবচাইতে বড় যেটা প্রয়োজন তা হল গুণগত শিক্ষা। মুখ্যমন্ত্রী বলেন, বিশাল সংখ্যায় স্বেচ্ছায় রক্তদাতাদের দেখে খুব আনন্দিত বোধ করছি। আমি সবাইকে অনুরোধ করছি, এগিয়ে আসুন আর রক্তদান করে জীবন বাঁচান। এদিন অনুষ্ঠান শেষে রক্তদান শিবির ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*