স্কুল জীবনের শিক্ষককে অবসর নেওয়ার দিনে অভিনন্দন জানালেন সাংসদ প্রতিমা

pvআপডেট প্রতিনিধি, আগরতলা, ২৯ জুন ৷৷ রাজধানীর শিশুবিহার স্কুলের প্রাথমিক বিভাগের প্রধান শিক্ষক চন্দন বর্মণ চাকুরী জীবন থেকে অবসর নিলেন শনিবার। তাঁর চাকুরী জীবন থেকে অবসর নেওয়ার দিনে প্রধান শিক্ষক চন্দন বর্মণকে অভিনন্দন জানালেন সাংসদ প্রতিমা ভৌমিক। এদিন সাংসদ প্রতিমা ভৌমিক ত্রিপুরা প্রদেশ মহিলা মোর্চার সভানেত্রী পাপিয়া দত্ত সহ অন্যান্যদের নিয়ে শিশুবিহার স্কুলে ছুটে আসেন প্রধান শিক্ষককে অভিনন্দন জানাতে। সাংসদ প্রতিমা ভৌমিক জানান, স্কুল জীবনে তিনি বেলায় এই শিক্ষকের কাছে পড়তেন। তিনি বলেন, একজন ব্যক্তি ভবিষৎ যত বড় চিকিৎসক, অফিসার এবং ইঞ্জিনিয়ার ও মন্ত্রী হোক না কেন সে তাঁর ছেলে বেলার শিক্ষকের কাছে ছাত্র ছাত্রীই থেকে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*