গোপাল সিং, খোয়াই, ০২ জুলাই ৷৷ আসন্ন ত্রি-স্তর পঞ্চায়েত নির্বাচনে খোয়াই পঞ্চায়েত সমিতি এবং খোয়াই আর ডি ব্লকের অধিনে ২৫টি গ্রাম পঞ্চায়েতের বিজেপি মনোনীত প্রার্থীদের নামের তালিকা ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার বিকেলে খোয়াই বিজেপি মন্ডল কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সন্মেলনে এই তালিকা ঘোষণা করা হয়। এদিনের সাংবাদিক সন্মেলনে উপস্থিত ছিলেন খোয়াই মন্ডল সভাপতি সুব্রত মজুমদার, খোয়াই জেলা কমিটির সম্পাদক সমীর দাস প্রমুখ। জানা যায়, খোয়াই পঞ্চায়েত সমিতির ১৩টি আসন। এর মধ্যে পুরুষ ৮ জন ও মহিলা ৫ জন। তার মধ্যে সাধারণ ৮ জন, এস সি ৪ জন ও এস টি ১ জন।জানা যায়, খোয়াই আর ডি ব্লকের অধিনে ২৫টি গ্রাম পঞ্চায়েত। গ্রাম পঞ্চায়েতে মোট আসন সংখ্যা ২৪৭টি। এর মধ্যে পুরুষ ১৪২ জন ও মহিলা ১০৫ জন। এদিন সবগুলি আসনেই নামের তালিকা ঘোষণা করে বিজেপি।
