বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৪ জুলাই ৷৷ আসন্ন ত্রি-স্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে চলছে মনোনয়নপত্র দাখিলের কাজ। বৃহস্পতিবার দুপুর থেকে দক্ষিন ত্রিপুরার শান্তির বাজার মহকুমার অন্তর্গত জোলাইবাড়ী সমষ্টি উন্নয়ন আধিকারিক ডাঃ অভিজিৎ দাসের নিকট মনোনয়নপত্র দাখিল করলেন বিজেপি মনোনিত প্রার্থীরা। এসময় উপস্থিত ছিলেন বিজেপি’র দক্ষিন ত্রিপুরা জেলার সভাপতি বিভিষন দাস, বিজেপি’র দক্ষিন ত্রিপুরা জেলার সম্পাদক বিকাশ বৈদ্য, জোলাইবাড়ীর মন্ডল সভাপতি তাপস দত্ত, ঋষ্যমুখ মন্ডলের সভাপতি অশেষ বৈদ্য প্রমুখ।জানা যায়, জোলাইবাড়ী ব্লকের অধিনে মোট ১৪টি পঞ্চায়েত রয়েছে। যার মধ্যে মোট প্রার্থীর সংখ্যা ১৪০ জন। জানা যায়, জোলাইবাড়ী ব্লকের অধিনে পঞ্চায়েত সমিতির আসন সংখ্যা ১১টি এবং জেলাপরিষদের আসন সংখ্যা ৩টি।
