এবার আগরতলা রেল স্টেশন এবং চন্দ্রপুর স্ট্যান্ডে চালু হচ্ছে প্রি-পেইড ট্যাক্সি ও অটো পরিষেবা

ppআপডেট প্রতিনিধি, আগরতলা, ০৪ জুলাই ৷৷ ত্রিপুরা সড়ক পরিবহন নিগমের তরফে আগরতলা রেল স্টেশন সহ চন্দ্রপুর আই এস বি টি-তে প্রি-পেইড ট্যাক্সি ও অটো পরিষেবা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বহু দিন আগেই আগরতলাস্থিত এম বি বি বিমান বন্দরে চালু হয়েছিল প্রি-পেইড ট্যাক্সি ও অটো পরিষেবা। জানা যায়, আগামী ২০শে জুলাইর মধ্যে আগরতলা রেল স্টেশন সহ চন্দ্রপুর আই এস বি টি-তে প্রি-পেইড ট্যাক্সি ও অটো পরিষেবা চালু হতে যাচ্ছে। যাত্রী স্বাচ্ছন্দের কথা মাথায় রেখে ত্রিপুরা সড়ক পরিবহন নিগমের তরফে এই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানা যায়।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*