আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৪ জুলাই ৷৷ রথের দিনে নতুন করে ভাস্কর হয়ে উঠে শহরস্থিত ইসকন মন্দির। সুসজ্জিত রথে জগন্নাথ, বলরাম, শুভদ্রার গুন্ডিচার উদ্দেশ্যে যাত্রা জনপ্লাবনে রুপান্তরিত হয়। জগন্নাথের জয়ধ্বনিতে পবিত্রতার অন্যরকম আবহ সৃষ্টি হয়। জগন্নাথ, বলরাম, সুভদ্রা শোভিত পথ পরিক্রমা করে হাজার হাজার ভক্তের রথের দড়ি টানের মধ্য দিয়ে। ৮ থেকে ৮০ সকলেরই বাসনা থাকে রথের দড়ি ছুঁয়ে পূন্য সঞ্চয়ের। বৃহস্পতিবার আগরতলাস্থিত ইসকন মন্দির রথের দড়ি টান দিয়ে রথযাত্রা উৎসবের সূচনা করলেন রাজ্যের মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। মূখ্যমন্ত্রী রাজধানীর ইসকন মিশণের রথযাত্রা উৎসবের উদ্বোধন করে জগন্নাথ দেবের আরতিও করেন। মূখ্যমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন মূখ্যমন্ত্রী জায়া নীতি দেব।শহরের ইসকন মন্দিরের পাশাপাশি জগন্নাথ জিউ মন্দির থেকেও রথ শহরের বিভিন্ন পথ পরিক্রমা করেছে। রথ থেকে ছুঁড়ে দেয়া জগন্নাথের প্রসাদ পেতে সব ভক্তই উদগ্রীব অপেক্ষায় থাকেন। ভক্তের এই অনুকুল ছবিতেই পবিত্র রথযাত্রার সার্থকতা।
