আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৮ জুলাই ৷। সোমবার নিজের বিধানসভা কেন্দ্র অর্থাৎ ৯-বনমালীপুর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন পায়ে হেঁটে দীর্ঘ পথ ঘুরে দেখেন মূখ্যমন্ত্রী। এলাকা পরিদর্শন করে মূখ্যমন্ত্রী বলেন, আবর্জনা মুক্ত রাজ্য করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। কিন্তু আগরতলা শহরবাসী আবর্জনার মধ্যে থাকবে এটা হতে পারে না। এদিন মূখ্যমন্ত্রী বলেন, মাসে ১৫ দিন ফিল্ড ভিজিট এবং ১৫ দিন প্রশাসনিক কাজ করতে হবে জোনাল অফিসারদের। যারা কাজ করতে চাইবে না তারা বাড়ি চলে যেতে পারে। তিনি বলেন, রাজধানীর জঞ্জাল সাফাই দুপুর বারোটার আগে শেষ করতে হবে। ভোর চারটা থেকে শুরু হবে কাজ। অফিসের সময়ে যাতে কোনো কাজ না হয় সেদিকে নজর দিতে হবে। এক মাস পর আবার তিনি সফর করবেন বলে জানান। এদিন মুখ্যমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন নগর উন্নয়ন দপ্তরের বিশেষ সচিব কিরণ গিত্যে, অতিরিক্ত মুখ্য সচিব সহ উচ্চপদস্থ আধিকারিকরা।যত্রতত্র আবর্জনা দেখে ক্ষুব্দ মূখ্যমন্ত্রী, জোনাল অফিসারদের ১৫ দিন ফিল্ড ভিজিটের নির্দেশ
আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৮ জুলাই ৷। সোমবার নিজের বিধানসভা কেন্দ্র অর্থাৎ ৯-বনমালীপুর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন পায়ে হেঁটে দীর্ঘ পথ ঘুরে দেখেন মূখ্যমন্ত্রী। এলাকা পরিদর্শন করে মূখ্যমন্ত্রী বলেন, আবর্জনা মুক্ত রাজ্য করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। কিন্তু আগরতলা শহরবাসী আবর্জনার মধ্যে থাকবে এটা হতে পারে না। এদিন মূখ্যমন্ত্রী বলেন, মাসে ১৫ দিন ফিল্ড ভিজিট এবং ১৫ দিন প্রশাসনিক কাজ করতে হবে জোনাল অফিসারদের। যারা কাজ করতে চাইবে না তারা বাড়ি চলে যেতে পারে। তিনি বলেন, রাজধানীর জঞ্জাল সাফাই দুপুর বারোটার আগে শেষ করতে হবে। ভোর চারটা থেকে শুরু হবে কাজ। অফিসের সময়ে যাতে কোনো কাজ না হয় সেদিকে নজর দিতে হবে। এক মাস পর আবার তিনি সফর করবেন বলে জানান। এদিন মুখ্যমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন নগর উন্নয়ন দপ্তরের বিশেষ সচিব কিরণ গিত্যে, অতিরিক্ত মুখ্য সচিব সহ উচ্চপদস্থ আধিকারিকরা।