খোয়াই জেলা পরিষদের ১৩টি আসনে বিজেপি’র মনোনয়নপত্র দাখিল

WhatsApp Image 2019-07-08 at 6.48.26 PMগোপাল সিং, খোয়াই, ০৮ জুলাই ৷৷ খোয়াই জেলার জেলা পরিষদের ১৩টি আসনে বিজেপি মনোনীত প্রার্থীরা মনোনয়ন জমা দিল সোমবার। এদিন জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিজেপি কর্মীরা মণ্ডল কার্যালয়ের সামনে জড়ো হয়। পরে খোয়াই মন্ডল কার্যালয় থেকে এক সুসজ্জিত মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে অফিসটিলা এসে খোয়াই জেলা শাসকের নিকট মনোনয়ন জমা দেন। এদিনের মিছিলে উপস্থিত ছিলেন বিজেপি খোয়াই জেলার সভাপতি পিনাকী দাস চৌধুরী, বিজেপি খোয়াই জেলার প্রভারী অমিত রক্ষিত, বিধায়ীকা কল্যাণী রায় প্রমুখ।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*