বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৯ জুলাই ৷৷ প্রবল বৃষ্টিতে জলমগ্ন শান্তিরবাজার মহকুমার বিভিন্ন জায়গা। গত কয়েক দিনের টানা প্রবল বর্ষায় ক্ষতিগ্রস্থ হয়েছে দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজার মহকুমার বিভিন্ন জায়গার সাধারণ মানুষদের। জানা যায়, শান্তির বাজারের বেশ কিছু নিচু জায়গায় জলমগ্ন হয়ে পড়ায় শরণার্থী শিবিরে অংশগ্রহন করেছেন স্থানীয় লোকজন। এখনো পর্যন্ত শান্তিরবাজার মহুকুমার বিভিন্ন জায়গায় ৪টি শরনার্থী শিবির খোলা হয়েছে। জানা যায়, প্রতিটি শরনার্থী শিবিরে ৮ থেকে ৯টি পরিবারের লোকেরা আশ্রয় নিয়েছেন। এই শরনার্থী পরিবারের লোকজনদের আশ্রয়ের জন্য ও আগামীদিনের বন্যা মোকাবিলার জন্য সমস্ত প্রকার প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন শান্তিরবাজার মহকুমা শাসক বলে জানা যায়।প্রবল বৃষ্টিতে জলমগ্ন শান্তিরবাজার, খোলা হয়েছে ৪টি শরনার্থী শিবির
বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৯ জুলাই ৷৷ প্রবল বৃষ্টিতে জলমগ্ন শান্তিরবাজার মহকুমার বিভিন্ন জায়গা। গত কয়েক দিনের টানা প্রবল বর্ষায় ক্ষতিগ্রস্থ হয়েছে দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজার মহকুমার বিভিন্ন জায়গার সাধারণ মানুষদের। জানা যায়, শান্তির বাজারের বেশ কিছু নিচু জায়গায় জলমগ্ন হয়ে পড়ায় শরণার্থী শিবিরে অংশগ্রহন করেছেন স্থানীয় লোকজন। এখনো পর্যন্ত শান্তিরবাজার মহুকুমার বিভিন্ন জায়গায় ৪টি শরনার্থী শিবির খোলা হয়েছে। জানা যায়, প্রতিটি শরনার্থী শিবিরে ৮ থেকে ৯টি পরিবারের লোকেরা আশ্রয় নিয়েছেন। এই শরনার্থী পরিবারের লোকজনদের আশ্রয়ের জন্য ও আগামীদিনের বন্যা মোকাবিলার জন্য সমস্ত প্রকার প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন শান্তিরবাজার মহকুমা শাসক বলে জানা যায়।