বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৪ জুলাই ৷৷ দীর্ঘ প্রচেষ্টার পর অবশেষে পাওয়া গেল নদীতে তলিয়ে যাওয়া নিখোঁজ সুবীর সেনের মৃতদেহ। গত শুক্রবার দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজার মহকুমার অন্তর্গত মুহুরীপুর রামঠাকুর পাড়ার বাসিন্দা সুবীর সেন মুহুরী নদীতে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে নদীর জলে তলিয়ে যায়। টি এস আর নবম বাহিনীর জওয়ানরা খোঁজাখুঁজি করেও এদিন কোন খোঁজ পায়নি। শনিবার আগরতলা থেকে এন ডি আর এফ টিম গিয়ে সারাদিন খোঁজাখুঁজি করেও সুবীর সেনের কোন খোঁজ পাওয়া যায়নি বলে জানা যায়। রবিবার ফের সকাল থেকে এন ডি আর এফ টিম এবং টি এস আর জওয়ানরা খোঁজাখুঁজি করে শান্তিরবাজার লাউগাং এলাকায় মুহুরী নদী থেকে তার মৃতদেহ উদ্ধার করে। জানা যায়, মৃতদেহ ময়না তদন্তের পর পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হবে।অবশেষে পাওয়া গেল নদীতে তলিয়ে যাওয়া যুবকের মৃতদেহ
বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৪ জুলাই ৷৷ দীর্ঘ প্রচেষ্টার পর অবশেষে পাওয়া গেল নদীতে তলিয়ে যাওয়া নিখোঁজ সুবীর সেনের মৃতদেহ। গত শুক্রবার দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজার মহকুমার অন্তর্গত মুহুরীপুর রামঠাকুর পাড়ার বাসিন্দা সুবীর সেন মুহুরী নদীতে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে নদীর জলে তলিয়ে যায়। টি এস আর নবম বাহিনীর জওয়ানরা খোঁজাখুঁজি করেও এদিন কোন খোঁজ পায়নি। শনিবার আগরতলা থেকে এন ডি আর এফ টিম গিয়ে সারাদিন খোঁজাখুঁজি করেও সুবীর সেনের কোন খোঁজ পাওয়া যায়নি বলে জানা যায়। রবিবার ফের সকাল থেকে এন ডি আর এফ টিম এবং টি এস আর জওয়ানরা খোঁজাখুঁজি করে শান্তিরবাজার লাউগাং এলাকায় মুহুরী নদী থেকে তার মৃতদেহ উদ্ধার করে। জানা যায়, মৃতদেহ ময়না তদন্তের পর পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হবে।