আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৩ জুলাই ৷৷ পথ দুর্ঘটনায় মৃত্যু হল ৩ জনের, আহত হল এক জন। শনিবার বিকেলে ধলাই জেলার কমলপুর থানাধীন মানিকভাণ্ডারের পুরাতন বিমান বন্দর সংলগ্ন এলাকায় এক পথ দুর্ঘটনায় অসীম দেবনাথ, সুরজীৎ দেবনাথ এবং পঞ্চম দেবনাথ নামে ৩ জনের মৃত্যু হয়। জানা যায়, কমলপুর থেকে সালেমার দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। ঘটনার খবর পেয়ে পুলিস এবং অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা এসে কমলপুরের বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যায়। ৩ জনের মৃত্যু হলেও গুরুতর আহত অবস্থায় এক জনকে প্রাথমিক চিকিৎসার পর আগরতলাস্থিত জি বি পি হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে আহত ব্যাক্তি আশংকাজনকভাবে জি বি পি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু তিন জনের, আহত এক
আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৩ জুলাই ৷৷ পথ দুর্ঘটনায় মৃত্যু হল ৩ জনের, আহত হল এক জন। শনিবার বিকেলে ধলাই জেলার কমলপুর থানাধীন মানিকভাণ্ডারের পুরাতন বিমান বন্দর সংলগ্ন এলাকায় এক পথ দুর্ঘটনায় অসীম দেবনাথ, সুরজীৎ দেবনাথ এবং পঞ্চম দেবনাথ নামে ৩ জনের মৃত্যু হয়। জানা যায়, কমলপুর থেকে সালেমার দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। ঘটনার খবর পেয়ে পুলিস এবং অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা এসে কমলপুরের বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যায়। ৩ জনের মৃত্যু হলেও গুরুতর আহত অবস্থায় এক জনকে প্রাথমিক চিকিৎসার পর আগরতলাস্থিত জি বি পি হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে আহত ব্যাক্তি আশংকাজনকভাবে জি বি পি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।