ফটো জার্নালিস্টস এসো’র মোট ১৩টি পদে নয়া কমিটি গঠিত

IMG-20190714-WA0111আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ জুলাই ৷৷ ত্রিপুরা ফটো জার্নালিস্টস এসোসিয়েশানের কার্যকরী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। রবিবার মোট ১৩টি পদের জন্য আগরতলা প্রেস ক্লাবে সকাল ১১ টা থেকে বেলা ৩টা পর্যন্ত চলে এই নির্বাচন প্রক্রিয়া। এদিন এসোসিয়েশানের ৬০ জন ভোটারের মধ্যে ৫৯ জন ভোটার ভোট দিয়েছেন। এই নির্বাচনে মোট ২৪ জন প্রার্থী প্রতিদন্ধিতা করছেন। ভোট গ্রহণ শেষে এইদিন বিকেল ৪টা থেকে ভোট গণনা অনুষ্ঠিত হয়। ত্রিপুরা ফটো জার্নালিস্ট এসোসিয়েশানের ১৩টি পদের মধ্যে নয়া সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন রঞ্জন রায়। সহ-সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন যথাক্রমে প্রলয়জিৎ পাল ও সুখেন শর্মা। সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন রমাকান্ত দে। সহ-সম্পাদক হিসাবে অভিজিৎ ভট্টাচার্য ও প্রবীর দাস, কোষাধ্যক্ষ হিসেবে কর্ণেন্দু রায় এবং নব নির্বাচিত কার্যকরী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন প্রনব শিল, অর্পণ দে, বিশ্বজিৎ দে, অভিজিৎ রাহা, সুমিত কুমার সিংহ ও মিলটন ধর। জানা যায়, এদিন সর্বাধিক ৪২টি ভোট পেয়ে জয়লাভ করে প্রনব শীল।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*