কৃতি ছাত্র-ছাত্রিদের সংবর্ধনা প্রদান করলো শিক্ষক সংঘ

pranajitবিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৪ জুলাই ৷৷ ২০১৯ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় কৃতি ছাত্র-ছাত্রিদের সংবর্ধনা প্রদান করা হল রবিবার। এদিন ত্রিপুরা রাজ্য শিক্ষক সংঘের পক্ষ থেকে শান্তিরবাজার কমিউনিটি হলে সংবর্ধনা প্রদান করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি,পরিবহন ও পর্যটন দপ্তরের মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়, দক্ষিন ত্রিপুরা জেলার ভারতীয় মজদুর সংঘের প্রভারী উত্তম দাস, দক্ষিন ত্রিপুরা জেলার রাজ্য কর্মচারী সংঘের সভাপতি সন্তোষ নাথ প্রমুখ। জানা যায়, এদিন শান্তিরবাজার মহকুমার ২২টি বিদ্যালয়ের ৩৩৮ জন মাধ্যমিক ও ২৭৯ জন উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হওয়া মোট ৬১৭ জন ছাত্র ছাত্রীকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা কৃতি ছাত্র-ছাত্রীদের হাতে ফুলের তোড়া ও ট্রফি তুলে দেন।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*