আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৬ জুলাই ।। খাদ্যের অভাবে মারা যাচ্ছে গো-প্রজনন খামারের গরু। জানা যায়, কমলাসাগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত দেবীপুর গ্রামের গো-প্রজনন খামারে প্রয়োজনীয় খাদ্যের অভাবে চলতি মাসে প্রায় ৪০০ গরুর মৃত্যু হয়েছে। খামারে গো পালনের তত্ত্বাবধানের দায়িত্বে অবহেলারও অভিযোগ করেছেন স্থানীয়রা। এই ঘটনায় প্রশাসন নিরব ভূমিকা পালন করছে বলে অভিযোগ। 
