আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৬ জুলাই ।। ফের মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রান হারালো এক ব্যাক্তি। ঘটনা জিরানীয়া পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায়। জানা যায়, মঙ্গলবার সকালে তেলীয়ামুড়া গামী একটি ইকো গাড়ির সাথে আগরতলা গামী একটি লড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রান হারায় ইকো গাড়ির চালক। ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। ঘটনার পর থেকেই লড়ির চালক পলাতক।
