শিক্ষক দিবসের দিন মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু অষ্টম শ্রেণীর এক ছাত্রের

tyfআপডেট প্রতিনিধি, আগরতলা, ০৫ সেপ্টেম্বর ৷। শিক্ষক দিবসের দিন মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল ৮ম শ্রেণীতে পড়ুয়া এক ছাত্রের, গুরুতর আহত হয় অপর এক ছাত্র। জানা যায়, মৃত ছাত্রের নাম বাপন মিঞা। জানা যায়, বৃহস্পতিবার সকালে স্কুলে যাওয়ার সময়ে শালগড় থানাধীন ধব্জনগর বাইদ্যাদীঘি স্কুল সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। জানা যায়, সুলে যাওয়ার সময় বাপন এবং তার বন্ধুকে টি আর ০৭ ১৬৫৬ নম্বরের একটি বোলেরো গাড়ি তাদেরকে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা বাপনকে মৃত বলে ঘোষণা করে এবং গুরুতর আহত অবস্থায় তার বন্ধুকে বিশালগড় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বর্তমানে বিশালগড় হাসপাতালে ছাত্রটির চিকিৎসা চলছে। পুলিশ গাড়িটিকে আটক করেছে। তবে গাড়ীর চালক পলাতক বলে জানা যায়।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*