গোপাল সিং, খোয়াই, ০৭ সেপ্টেম্বর ৷। খোয়াই-কমলপুর সড়কের বাছাইবাড়ি এলাকায় সড়ক অবরোধে বসে আই পি এফ টি’র শ্রমিক সংগঠন IMWU-র কর্মী সমর্থকরা। বেহাল সড়ক সংস্কারের দাবিতে শনিবার আগাম ঘোষণা ছারাই সকাল থেকে সড়ক অবরোধের ফলে রাস্তার দুই পাসে আটকে পড়ে ছোট বড় বহু যান বাহন। IMWU-র এক কর্মী জানান খোয়াই-চাম্পাহাওর, খোয়াই-তুলাশিখর,খোয়াই-আশারামবাড়ি ও খোয়াই- বেহালাবাড়ি সড়ক গুলি বেহাল অবস্থায় পরিণত হয়েছে। এই সড়ক গুলি সংস্কারের দাবিতে তারা ১২ ঘন্টার সড়ক অবরোধে সামিল হয়েছে। এদিন সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় খোয়াই পূর্ত দপ্তরের আধিকারিক, তুলাশিখরের বি ডি ও, খোয়াই মহকুমার মহকুমা শাসক সোনাক্ষি সিং তোমর সহ বিশাল পুলিস বাহিনী। শেষ পর্যন্ত দুপুর ১২ টার পর মহকুমা শাসকের আশ্বাসে সড়ক অবরোধ মুক্ত হয়।