গোপাল সিং, খোয়াই, ০৭ সেপ্টেম্বর ৷। সরকারে না থেকেও জনগণের কথা মাথায় রেখে এগিয়ে এল বাম বিধায়ক নির্মল বিশ্বাস। শনিবার এক অনুষ্ঠানের মাধ্যমে বিধায়ক নির্মল বিশ্বাস খোয়াই জেলা হাসপাতালে শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুবিধা সম্পন্ন একটি এম্বুলেন্স প্রদান করেন। এদিন বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে তিনি ১৫ লক্ষ টাকা ব্যায়ে একটি শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুবিধা সম্পন্ন এ্যাম্বুলেন্সের চাবি তুলে দেন জেলা স্বাস্থ্য আধিকারিক ডাঃ নির্মল সরকার ও খোয়াই মহকুমা মেডিক্যাল সুপারিন্টেন্ডন্ট ডাঃ ধনঞ্জয় রিয়াং এর হাতে। উল্লেখ্য, বিগত দিনে খোয়াই জেলা হাসপাতালে একটি এ্যাম্বুলেন্স ছিল না জরুরি অবস্থায় আগরতলা আনার জন্য। কারন পূর্বের এ্যাম্বুলেন্সটি সম্পূর্ণ বিকল হয়ে গিয়েছিল। এখন থেকে এই এ্যাম্বুলেন্সটি খোয়াই জেলা হাসপাতালে পরিষেবা দেবে বলে জানা যায়। 
