মুদি দোকানে রেসনের চিনি বিক্রির অভিযোগ

gবিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৯ সেপ্টেম্বর ৷। গোপন সংবাদের ভিত্তিতে একটি মুদি দোকানে তল্লাসি চালালো খাদ্য দপ্তর। জানা যায়, সোমবার দুপুরে দক্ষিন ত্রিপুরা জেলার শান্তিরবাজার থানায় এবং শান্তিরবাজার খাদ্য দপ্তরে খবর আসে শান্তিরবাজার শহরের একটি মুদি দোকানে রেসনের চিনি বিক্রি হচ্ছে। খবর পেয়ে শান্তিরবাজার খাদ্য দপ্তরের ইনেসপেক্টর ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার সত্যতা যাচাই করার জন্য দোকান থেকে চিনির কিছু অংশ নিয়ে যায় পরীক্ষা করার জন্য। এই অভিযোগের ভিত্তিতে খবর সংগ্রহ করতে গেলে শান্তিরবাজার থানার এস আই কমলেন্দু ধর সংবাদ মাধ্যমকে সংবাদ সংগ্রহে বাধা দেয় বলে অভিযোগ।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*