আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৮ সেপ্টেম্বর ৷। রাজ্যে নতুন সরকার প্রতিষ্ঠা হবার পর থেকে রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর চেষ্টা চলছে। হাতে নেওয়া হয়েছে অনেক নতুন নতুন কর্মসূচী। এবার অভিভাবকরা বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের সাথে ছাত্রছাত্রীদের পড়াশুনা নিয়ে আলোচনা করেন। রবিবার সমগ্র রাজ্যের বিভিন্ন বিদ্যালয় গুলিতে অনুষ্ঠিত হয় শিক্ষক অভিভাবক আলোচনা সভা। এইদিন অভিভাবকরা বিদ্যালয়ে উপস্থিত থেকে নিজের সন্তানের পড়ালেখার বিষয়ে অবগত হন। জানা যায়, বিধায়করাও এদিন নিজ বিধানসভা এলাকার বিভিন্ন বিদ্যালয়ে গিয়ে শিক্ষক ও অভিভাবকদের সাথে কথা বলেন।
